News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:45 PM
 400           
 0
 18 Oct 16, 11:45 PM

চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ছুরিকাঘাত ।।

চাঁদা না দেওয়ায় অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ছুরিকাঘাত ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় চাঁদা না দেওয়ায় জালাল আহাম্মদ নামে এক অবসরপ্রাপ্ত অধ্যক্ষকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে কুমিল্লার টমছমব্রিজ এলাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লার উত্তর আশরাফপুর এলাকায় এ ঘটনাটি ঘটে ।

জালাল আহাম্মদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজ বাড়ির কাজ করানোর সময় বিশাল ও আরিফ নামের দুই ব্যক্তির নেতৃত্বে একদল যুবক জালাল আহাম্মদের কাছে চাঁদা চাইতে আসে। বাড়ি তৈরি করছে এ কারণে তারা এক লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে রাজি না হওয়ায় হঠাৎ করেই জালাল আহাম্মদকে ছুরিকাঘাত করে তারা ।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল জানান, জালাল আহাম্মদের পরিবার বিশাল ও আরিফের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করেছে। তবে এখন পর্যন্ত আসামিদের আটক করা যায়নি। জানা গেছে, জালাল আহাম্মদ কিছুদিন আগেই অবসর নিয়েছেন। সর্বশেষ তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। দীর্ঘদিন তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষকতা করেছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন