News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:44 PM
 346           
 0
 18 Oct 16, 11:44 PM

'নিজেদের দক্ষতা ও অর্থায়নে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে' ।। সজীব ওয়াজেদ জয়

'নিজেদের দক্ষতা ও অর্থায়নে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে' ।। সজীব ওয়াজেদ জয়

 

নিউজ ডেস্কঃ কারো সহযোগিতা নয়, নিজেদের পরিকল্পনা, দক্ষতা ও নিজেদের অর্থায়নে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আজ রাত ৮টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের হলরুমে তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠনে তিনি এ কথা বলেন।
‘আইসিটি ফর ডেভেলমেন্ট অ্যাওয়ার্ড’ প্রাপ্তির জন্য সজীব ওয়াজেদ জয়কে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটির আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।

তথ্য প্রযুক্তি উন্নয়য়ে এ দেশের মানুষের ভূমিকা আছে জানিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, আমাদের নিজেদের মেধা আছে, আমরা নিজেরাই করবো।

জয় বলেন, আমার মতে বিশ্বে আর কোনো দেশ নেই, এতো অল্প সময়ে নিজেদের মেধা ও অর্থ ব্যবহার করে ডিজিটালাইজেশন করেছে। এখন জাতিসংঘ আমাদের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে উদাহারণ হিসেবে ধরেছে। এতো অল্প সময়ে কীভাবে আমরা সাফল্য অর্জন করলাম, অন্যান্য দেশে এ বিষয়ে জানতে চাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন