News71.com
 Bangladesh
 18 Oct 16, 09:00 PM
 359           
 0
 18 Oct 16, 09:00 PM

আমরা শুধু আপনাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে ঋণ নেব ।। অর্থমন্ত্রী

আমরা শুধু আপনাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণে ঋণ নেব ।। অর্থমন্ত্রী

 

নিউজ ডেস্কঃ রিজার্ভের টাকা ব্যবহার প্রসঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আপনাদের টাকা আপনাদেরই থাকবে। আমরা শুধু আপনাদের কাছ থেকে নির্দিষ্ট হারে নির্দিষ্ট পরিমাণে ঋণ নেব। সে অর্থ দেশের উন্নয়নে মেগা প্রকল্পে  তা ব্যবহার করব। এসব প্রকল্পের সাফল্য বা ব্যর্থতার বিষয়ে দায় দায়িত্ব আমাদের ।

আজ মঙ্গলবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ হলে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট আয়োজিত বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০১৫ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আপনাদের টাকার কোনো ক্ষতি হবে না। যে অর্থ ঋণ নেওয়া হবে তার লভ্যাংশও আপনাদের দেওয়া হবে ।

এবছর থেকে সে কার্যক্রম শুরু হবে কিনা বলা যাচ্ছে না। তবে আগামী বছর থেকে সুনিশ্চিতভাতে তা ব্যবহার করা হবে। আর বাজেটেও এ বিষয়ে সুনির্দিষ্ট উল্লেখ থাকবে। অর্থমন্ত্রী বলেন, দেশ থেকে যারা বিদেশে যান, সেসব জায়গায় তারা কাজ করেন। সেসব জায়গায় তাদের বিশেষ দক্ষতা নেই। আমরা যদি দক্ষতা দিতে পারি তাহলে দুদিক দিয়ে সুবিধা হবে। প্রথমত, তাদের আয় বাড়বে, দ্বিতীয়ত, দেশের আয়ও বাড়বে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন