News71.com
 Bangladesh
 18 Oct 16, 08:41 PM
 330           
 0
 18 Oct 16, 08:41 PM

তিন দিনব্যাপী ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬ শুরু বুধবার

তিন দিনব্যাপী ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬ শুরু বুধবার

নিউজ ডেস্কঃ  তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় ডিজিটাল মেলা “ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬” শুরু হচ্ছে আগামীকাল থেকে। ডিজিটাল বিষয়ক নতুনত্ব ও অভিনত্ব বিষয়ে ধারনা ও জ্ঞান বিনিময়ের জন্য এই মেলা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাজধানীর বসুন্ধারা কনভেনশন সিটিতে এই মেলা অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এবং এটুআই কর্মসূচি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মেলায় সরকারি আইসিটি সেক্টরের নীতি নির্ধারকগনসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশগ্রহন করবেন।

সাতটি দেশের ৭ জন মন্ত্রী আইসিটি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সম্মেলনে যোগদান করবেন।

৪৩টি বিশ্ব বিখ্যাত আইসিটি কোম্পানি, ২শত বক্তা মেলায় অংশগ্রহণ করবেন। বিশ্বের নামকরা আইসিটি কোম্পানীর মধ্যে মাইক্রোসফট, ফেসবুক, বিশ্ব ব্যাংক, জেডটিই, হুয়াই কোম্পানী মেলায় অংশগ্রহন করবে।

ভিশন ২০২১ কে সামনে রখে মেলায় ১২ সেমিনার, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া আইটি ক্যারিয়ার মেলা, সফট এক্সপো, মোবাইল এক্সপো, ই-কমার্স ও বিজিনেস প্রসেস আউটসোসিং কর্মসূচি থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন