News71.com
 Bangladesh
 18 Oct 16, 08:38 PM
 327           
 0
 18 Oct 16, 08:38 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছয় ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ছয় ছাত্রলীগ কর্মীকে সাময়িক বহিষ্কার

 

নিউজ ডেস্কঃ শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছয় ছাত্রলীগ কর্মীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের মধ্যে চারজনকে দুই বছরের জন্য এবং দুজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য বলেন। তিনি বলেন, গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী ছয় ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেন।

৪ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ছাত্রাবাসের সামনে ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক মাহাবুব শাহরিয়ারকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের কর্মীরা। এ ঘটনায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল কায়সার ওরফে শাকিল, চারুকলা ইনস্টিটিউটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহমেদ আলীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়।

৭ অক্টোবর চারুকলা ইনস্টিটিউটে ছাত্রলীগ কর্মী রনি চন্দ্র সরকারের ওপর হামলার ঘটনায় একই ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র দীপ্র বণিককে দুই বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ছাত্রাবাসের সামনে ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মিজানুর রহমানকে মারধর করার ঘটনায় পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিয়াজ আবেদীন পাঠান এবং অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র লোকমান হোসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন