News71.com
 Bangladesh
 18 Oct 16, 08:12 PM
 320           
 0
 18 Oct 16, 08:12 PM

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ ।।

রাজশাহীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫ ।।

 

নিউজ ডেস্কঃ রাজশাহীতে বিশেষ অভিযানে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নগর পুলিশের বিভিন্ন ইউনিট । আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারদের মধ্যে ১৮ জনই গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি। এছাড়া ৫ জন মাদক ব্যবসায়ী এবং ১২ জন অন্যান্য মামলার আসামি। বিশেষ অভিযানে একশ’ গ্রাম হেরোইন, ১০ লিটার দেশী মদ এবং ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় ।

আজ মঙ্গলবার দুপুরে নগর পুলিশের মুখাপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার রাত নগরীর বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ।

অভিযানে বোয়ালিয়া মডেল থানা থেকে ১১ জন, রাজপাড়া থানা থেকে ১৩ জন, মতিহার থানা থেকে ৭জন, শাহমখদুম থানা থেকে ২জন এবং নগর ডিবি দুইজনকে গ্রেফতার করে। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের মুখাপাত্র ইফতেখায়ের আলম ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন