News71.com
 Bangladesh
 18 Oct 16, 08:11 PM
 297           
 0
 18 Oct 16, 08:11 PM

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ লেন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ।।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪ লেন প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ।।

 

নিউজ ডেস্কঃ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জয়দেবপুর-চন্দ্রা-টাঙ্গাইল ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ৯২ জনকে মোট ২৮ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হয় ।আজ মঙ্গলবার দুপুরে মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুর বাইপাসের পাশে সাসেক সড়ক সংযোগ প্রকল্পের (সওজ) আওতায় রিসেটেলমেন্টের অধীনে ক্ষতিগ্রস্থ চেক বিতরণ করা হয়।

সিসিডিবির সহায়তায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাসেক সড়ক সংযোগ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার-৩ নির্বাহী পরিচালক মো. জিকরুল হাসান। আরও উপস্থিত ছিলেন সাসেক সড়ক প্রকল্পের এরিয়া ম্যানেজার শাহীন আহমেদ, মির্জাপুর পৌর কাউন্সিলর আলী আজম ।

জিকরুল হাসান জানান, ৪ লেন প্রকল্পের জন্য উচ্ছেদ করায় কেউ যেন ক্ষতির সম্মুখীন না হন, তাই এই চেক বিতরণ। এরমধ্যে প্রায় ১৫০০ লোককে ক্ষতিপূরণ দেয়ার কাজ শেষ হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রায় ৪ হাজার লোককে মোট ১১৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন