News71.com
 Bangladesh
 18 Oct 16, 08:05 PM
 284           
 0
 18 Oct 16, 08:05 PM

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ....

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ....

 

নিউজ ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ৫৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকালে বটতলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নজরুল ইসলাম কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নূর সোনাপুর গ্রামের  ফকির আহমদের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডের বেলায়েত মঞ্জিলে ভাড়া থাকতেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রির সময় ৫৪ টি ইয়াবা বড়িসহ নজরুল ইসলামকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন