
নিউজ ডেস্কঃ নবম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া শুরুর লক্ষ্যে আজ তথ্য মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
সরকারি এক তথ্যবিবরণীতে আজ এ কথা জানিয়ে বলা হয় , তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য সচিব মরতুজা আহমেদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস) মোহাম্মদ নূরম্নল ইসলাম, বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, ডিইউজের সভাপতি শাবান মাহমুদ এবং সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় নবম ওয়েজ বোর্ড গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং দ্রুত ওয়েজ বোর্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরও ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করার বিষয়ে সভায় আলোচনা হয় বলে তথ্য বিবরনীতে বলা হয়েছে।