News71.com
 Bangladesh
 18 Oct 16, 07:53 PM
 284           
 0
 18 Oct 16, 07:53 PM

মাগুরায় ১৬০ কোটি টাকার ঋণ বিতরণ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা -আশা

মাগুরায় ১৬০ কোটি টাকার ঋণ বিতরণ করবে বেসরকারি উন্নয়ন সংস্থা -আশা

নিউজ ডেস্কঃ মাগুরায় ২০১৬ অর্থ বছরে প্রায় ১৬০ কোটি টাকার ঋণ বিতরণ করবে বে-সরকারি উন্নয়ন সংগঠন আশা। জেলার ৫৬ হাজার সদস্যদের মধ্যে কৃষি কাজ, গবাদী পশু পালন, গাভী পালন, পাওয়ার টিলার, স্যানিটেশন, শিক্ষাসহ বিভিন্ন খাতে এ ঋণ বিতরণ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে মাগুরা আঞ্চলিক মাসলা গবেষণা কেন্দ্রর সম্মেলন কক্ষে আশার ব্র্যাঞ্চ ম্যানেজারদের অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় এ তথ্য জানান আশা'র সিনিয়র জেলা ম্যানেজার মো. একরামুল হক।

তিনি আরো বলেন , আশা'র নিজস্ব তহবিল থেকে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, স্বাস্থ্য সচেতনতা, সমন্বিত স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি, ফিজিও থেরাপী ক্যাম্প পরিচালনা, শিক্ষা অনুদান, চিকিৎসা সহায়তা দানসহ বিভিন্ন সমাজিক কার্যক্রম পরিচালানা করে আসছে। এর ফলে তৃণমূলে দরিদ্র জনসাধারণ উপকৃত হচ্ছে। আশা’র সিনিয়র জেলা ম্যানেজার  মো. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আশা’র কেন্দ্রীয় সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশা’র প্রোগাম ম্যানেজার আবু নওশের মো. ফাহাদ, যশোর জোনের আঞ্চলিক ম্যানেজার মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলার ব্র্যাঞ্চ ম্যানেজারসহ ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন