News71.com
 Bangladesh
 18 Oct 16, 07:48 PM
 282           
 0
 18 Oct 16, 07:48 PM

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ১০ জনকে জরিমানা  

মুন্সীগঞ্জে মা ইলিশ ধরার অপরাধে ১০ জনকে জরিমানা       

 

নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী ও তত্সংলগ্ন বাজারগুলোতে অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদ করার অপরাধে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ইলিশ ধরার জাল ও মা ইলিশ। ওই ১০ ব্যক্তিকে মোট ৪৯ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমান আদালত। 

লৌহজং উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা বলেন  লৌহজংয়ের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে মা ইলিশ ধরার অপরাধে আটক করা হয়। তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ৫ হাজার মিটার ইলিশ ধরার জাল ও ৫০ কেজি মা ইলিশ। এই সময় তাদের ৪৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাহীন। 

এদিকে সদর উপজেলার আধারায় ইউনিয়নের বকচরের কাছে মেঘনা নদী থেকে ২০ কেজি ইলিশ মাছ ও ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আধারা ইউপি চেয়ারম্যান মো. সামছুল কবির মাস্টারসহ ইউনিয়নের সকল সদস্যগন এ মাছ ও জাল আটক করেন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মো. সামছুল কবির মাস্টার জানান, নিষেধ থাকার পরও জেলেরা নিয়মিত বকচরে ইলিশ মাছ ধরছিল। তাই ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে নদীতে যাই। সেখানে ইলিশ মাছ ও জাল আটক করি। তবে এ সময় আমরা কাউকে পাইনি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওরা পালিয়ে যায়। পরে বকচরের জেলেদের ৬৫ ট্রলারে তালা লাগিয়ে দেয়া হয়েছে। যাতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত তারা মাছ ধরতে না পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন