
নিউজ ডেস্কঃ রাজধানীর ডেমরায় রাজন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম আজ এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন জালাল, হানিফ ও দেলোয়ার। তাদের মধ্যে জালাল পলাতক আছেন। আর বাকি দুজনকে রায় ঘোষণার সময় কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।
মামলার নথি থেকে জানা যায়, জালালের সঙ্গে রাজনের স্ত্রীর পরকীয়ার সম্পর্কের জেরে ২০০১ সালের ১০ নভেম্বর ধারালো অস্ত্র দিয়ে রাজনকে হত্যা করা হয়। এ ঘটনায় রাজনের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা করে। তদন্ত করে ডেমরা থানা-পুলিশ পরের বছরের ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে।