
নিউজ ডেস্কঃ কুষ্টিয়ার ভেড়ামারা কলেজ জাতীয়করণের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান ধর্মঘট পালন করেছে। আজ সকাল ১০টা থেকে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন কলেজের অধ্যাপক মনোয়ার হোসেন, প্রভাষক মোস্তাফিজুর রহমান, শামীমা খাতুন, নাছিমা পারভিন, খালিলুর রহমান খলিল, আব্দুস সামাদ, শফিকুর রহমান শফি, মাহফুজ আলম জুয়েল, আনিসুর রহমান, কৃষাণ কুমার পন্ডিত, জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ।
ভেড়ামারা কলেজকে বাদ দিয়ে ভেড়ামারা মহিলা কলেজ সরকারিকরণের তালিকায় রাখার প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।