News71.com
 Bangladesh
 18 Oct 16, 07:30 PM
 273           
 0
 18 Oct 16, 07:30 PM

সিরাজগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আটক ৩।।

সিরাজগঞ্জে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আটক ৩।।

নিউজ ডেস্কঃ বকেয় বিল পরিশোধ না করায় সিরাজগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৩ গ্রাহককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। দিনব্যাপী বিদ্যুৎ বিভাগের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। 

আটক গ্রাহকরা হলেন, রহমতগঞ্জ মহল্লার মৃত হাসান আলীর ছেলে সিরাজুল ইসলাম, রেলগেট মহল্লার মোজাফ্ফর হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন ওরফে তোফাজ্জল এবং মিরপুর বিয়ারাঘাটের হায়াত আলীর ছেলে মহর আলী।

পাবনা বিদ্যুৎ বিভাগের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বুলবুল হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। সহকারী পরিচালক (প্রশাসক) মো. আবু তাহের ও সিরাজগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী তারেক-উর-রহমান অভিযানের দলের সঙ্গে ছিলেন।

সিরাজগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী তারেক-উর-রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ওই তিনজনকে আটক করা হয়। বিকেলে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করার পর মুচলেকা নিয়ে মহর আলী ও তোফাজ্জল হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।

অপরদিকে, ১ লাখ ১৪ হাজার ৭৮০ টাকা বকেয়া বিল পরিশোধ না করায় সিরাজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে বলে সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুর রহমান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন