News71.com
 Bangladesh
 18 Oct 16, 06:39 PM
 314           
 0
 18 Oct 16, 06:39 PM

বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী ।। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট কিম

বাংলাদেশের মানুষ খুব পরিশ্রমী ।। বিশ্বব্যাংক প্রেসিডেন্ট কিম

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেছেন, বাংলাদেশের  লোকেরা পরিশ্রমী। খুব কাজ করতে জানে। এরা সহজেই পিছিয়ে পড়ে না। এদের অগ্রগতি দেখে আমরা আরো প্রকল্পের মাধ্যমে অর্থায়ন করব। আজ বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের গ্রাম সমিতির সাথে মতবিনিয়কালে তিনি এই কথা বলেন।

জিম ইয়ং কিম বলেন, যে সমস্ত গরীর নারীদের জীবন পরিবর্তন হয়েছে এই নারীদের সাথে কথা বলতে পেরে আমি খুবই খুশি। আমরা বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে অর্থায়ন করার আগে এই দরিদ্র  নারীরা  প্রশিক্ষণ পাননি, তাদের সন্তানরা স্কুলে যেত না। তারা এখান থেকে প্রশিক্ষণ পেয়ে সবজি চাষ, হাঁস-মুরগি পালন, মাছের চাষ, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে ভালো আয় করছেন। তাদের সন্তানেরা পড়ালেখা করছে এবং উন্নতির দিকে যাচ্ছেন। এজন্য নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে তারা আরো সহায়তা করবেন। যাতে করে দরিদ্র ও অতিদরিদ্র নারীরা আরো উন্নতি করতে পারেন 

সকাল আটটায় জিম ইয়ং কিম বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন জীবন প্রকল্পের মাধ্যমে জেলার বাবুগঞ্জ উপজেলার দক্ষিন রাকুদিয়া গ্রামের গ্রাম সমিতির সাথে মতবিনিময় সভা করেন। এরপর সকাল সাড়ে নয়টায় উজিরপুরের ভরসাকাঠিতে যান তিনি। সেখানে ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন তিনি। এই আশ্রয়কেন্দ্রে ভরসাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যায়লয়ের শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি নারিকেল গাছের চারা রোপন করেন। এরপর বিশ্ব ব্যাংকের সহায়তায় দেয়া সৌরবিদ্যুত্ ব্যবহারকারীদের সাথে কথা বলেন জিম ইয়ং কিম।

বেলা পৌনে ১২টায় বরিশাল বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে  রওয়ানা হন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন