
নিউজ ডেস্ক : সিদ্ধিরগঞ্জের বার্মাস্ট্যান্ড এলাকায় আজ দুপুরে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ঢাকা বিভাগীয় কমিটির উদ্যোগে ১২ দফা দাবিতে আলোচনা সভার আয়োজন করা হয়। তাঁদের ১২ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো, পুলিশি হয়রানি বন্ধ, সওজের ইজারা মাশুল অস্বাভাবিক বৃদ্ধি, পরিবহন কমিশন, ট্যাঙ্ক লরির ভাড়া বাড়ানো, পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহ উদ্যোগ বন্ধ করা ইত্যাদি।
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ঢাকা বিভাগীয় ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আব্দুল মতিন মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী রেজাউল করিম, আলোচনা সভার আহ্বায়ক মো. নাজমুল হক প্রমুখ।