News71.com
 Bangladesh
 18 Oct 16, 06:18 PM
 266           
 0
 18 Oct 16, 06:18 PM

শার্শায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

শার্শায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ যশোরের শার্শায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁগআচড়া ইউনিয়নের জিবলীতলা বাজারে একটি ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা ঝুলন্ত লসশটি দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। তার গায়ের রঙ শ্যামলা। পরনে ছিলো চেক লুঙ্গি ও হাফ হাতা গেঞ্জি। গত সোমবার রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শার্শার বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক(এসআই) হাবিব সাংবাদিকদদের জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন