News71.com
 Bangladesh
 18 Oct 16, 02:09 PM
 284           
 0
 18 Oct 16, 02:09 PM

রিজার্ভ চুরি মামলার এখনও চার্জশিট দাখিল করেনি সিআইডি ……

রিজার্ভ চুরি মামলার এখনও চার্জশিট দাখিল করেনি সিআইডি ……

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় আজ চার্জশিট দাখিল করেনি মামলার তদন্ত সংস্থা সিআইডি।   মঙ্গলবার মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য ছিল। এদিন সিআইডি চার্জশিট দাখিল না করায় আগামী ১৬ নভেম্বর তা দাখিলের দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ দিন ধার্য করেন।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন