
নিউজ ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে সাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী একটি বাস খাদে পড়ে অনন্ত ৩৫ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫জনের অবস্থা গুরুতর। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আমতলা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে ।
আহত শ্রমিকরা জানান, ধামরাই-ধানতার সড়কের আমতলা এলাকায় বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর সিরামিক্সের শ্রমিকবাহী একটি বাস আকস্মিকভাবে উল্টে খাদে পড়ে যায়। এতে প্রায় ৩৫ শ্রমিক আহত হন। এ সময় এলাকাবাসী আহত ২২ জন শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।
এদের মধ্যে ৫জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন কয়েকজন শ্রমিক ।