News71.com
 Bangladesh
 18 Oct 16, 12:36 PM
 305           
 0
 18 Oct 16, 12:36 PM

২২ অক্টোবর ই-টোকেন ছাড়াই শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা

২২ অক্টোবর ই-টোকেন ছাড়াই শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা

নিউজ ডেস্কঃ ন্যূনতম ১৮ বছর বয়সী বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীদের ই-টোকেন ছাড়া আগামী ২২ অক্টোবর ভারতীয় ভিসা দেওয়া হবে। আজ  ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার (২২ অক্টোবর) কোনো ই-টোকেন বা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই উল্লিখিত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওই দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই সুবিধা মিলবে।

শিক্ষার্থীদের তাঁদের বিশ্ববিদ্যালয় বা কলেজের দেওয়া মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। ভিসার আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা পাওয়ার সুবিধা দেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন