
নিউজ ডেস্কঃ দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫শ’ ১০ লিটার চোলাই মদ ও ৮৩ বোতল ফেনসিডিলসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এর ছয়জনের মধ্যে মো. আইনুল হক (৪৫), শিরিনা বাসকি (৪০), গোলাপী রানি (৩০) ও রাম সরেনকে (৩৮) চোলাই মদসহ আটক করা হয়। অপরদিকে খানপুরের ফরিদুল ইসলামকে (৩৮) ৭৫ বোতল ও স্বরসতিপুরের আবুল কালাম আজাদকে (৫০) আট বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।