News71.com
 Bangladesh
 18 Oct 16, 12:33 PM
 291           
 0
 18 Oct 16, 12:33 PM

গুলশান হামলায় ৮০ লাখ টাকা দিয়েছিলেন নিখোঁজ ডা. রোকনউদ্দিন ……

গুলশান হামলায় ৮০ লাখ টাকা দিয়েছিলেন নিখোঁজ ডা. রোকনউদ্দিন ……

নিউজ ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার নিখোঁজ ডা. রোকনউদ্দিন গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা বাস্তবায়নে জেএমবির তহবিলে ৮০ লাখ টাকা দিয়েছেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে এ তথ্য পেয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম বিভাগের প্রধান (সিটি) মনিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, জেএমবির তহবিলে টাকা নিয়ে ডা. রোকনউদ্দিন দেশ ছেড়ে পালিয়েছেন। গুলশান হামলায় অর্থদাতাদের সন্ধানে পুলিশের প্রাথমিক তদন্তে এ তথ্য উঠে এসেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন