News71.com
 Bangladesh
 18 Oct 16, 12:26 PM
 315           
 0
 18 Oct 16, 12:26 PM

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত।।

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত।।

নিউজ ডেস্ক : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় আবুল কাসেম (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। আজ মঙ্গলবার সকালে বুড়িচং-ব্রাহ্মণপাড়া সড়কের জেলার সদর উপজেলার পালপাড়া কাজী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাসেম বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর গ্রামের আ. রশিদের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ছত্তরখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহীন উদ্দিন জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা শহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বুড়িচংগামী একটি বালুবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আবুল কাসেম নিহত হয়। এ সময় সিএনজি চালকসহ আহত হয় আরো তিনজন।আহতদের উদ্ধার করে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন