News71.com
 Bangladesh
 18 Oct 16, 12:20 PM
 316           
 0
 18 Oct 16, 12:20 PM

জঙ্গীবাদকে না বলে স্বাভাবিক জীবনে ফিরতে চান বিপথগামীরা । শুরু হয়েছে আত্মসমপর্ণের পালা....

জঙ্গীবাদকে না বলে স্বাভাবিক জীবনে ফিরতে চান বিপথগামীরা । শুরু হয়েছে আত্মসমপর্ণের পালা....

নিউজ ডেস্কঃ জঙ্গীবাদকে না বলে স্বাভাবিক জীবনে ফিরতে চান বিপথগামীরা । নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তারা । আইন-শৃঙ্খলা বাহিনীর উপর্যুপরি অভিযানের মুখে কেঁপে উঠেছে জঙ্গিদের ভীত। এতদিন যেসব জঙ্গি কঠোর অবস্থানে থেকে হামলার পরিকল্পনা করেছে এখন তাদেরই অনেকে আত্মসমর্পন করতে যোগাযোগ করছে পুলিশে- র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে । ইতিমধ্যই বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের কাছে এরই মধ্যে আত্মসমর্পন করেছে দেশের ১০ জঙ্গি।  আত্মসমর্পণকারীদের মধ্যে দুইজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন  কলেজছাত্র, একজন মাদ্রাসা শিক্ষার্থী । তাদের প্রত্যাশা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় তারা ফিরে যেতে পারবে স্বাভাবিক জীবনে। যদিও এই জঙ্গী আত্মসমর্পণের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের দক্ষিন পশ্চিমের জেলা যশোর থেকে । ডিআইজি'র পরামর্শে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম উদ্যোগ নেন জঙ্গী আত্ম সমর্পনের তৎপরতা । খুলনার ডিআইজি এস এম মনির উজ্ জামানের কাছে এ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন ৭ জন জঙ্গী । যাদের মধ্যে একই পরিবারের সহোদর ২ ভাই ও ১ বোন রয়েছেন। আত্মসমপর্ণকারীদের বেশীরভাগই কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া । এছাডাও বগুড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে র্যাবের কাছে আত্মসমর্পন করে দুই জঙ্গি। নতুন করে আরও কয়েকজন আত্মসমর্পন করবে বলে যোগাযোগ করছে—এমন তথ্য জানিয়েছন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম।

এ প্রসঙ্গে জানতে চাইলে খুলনার ডিআইজি এস এম মনির উজ্ জামান নিউজ৭১ কে বলেন "দীর্ঘ চাকুরী জীবনে দেশের বিভিন্ন এলাকায় অপরাধীদের নিয়ে কাজ করে বুঝেছি জন সচেতনতা ও জন সম্পৃক্ততা ছাড়া আইন শৃঙখলা নিয়ন্ত্রন করা খুবই কঠিন। গনমানুষের সক্রিয় সহযোগীতা ছাড়া কোন সুনিদৃষট বাহিনীর পক্ষে জঙ্গীবাদের মত ব্যাধির হাত থেকে সমাজকে রক্ষা করা খুবই দুরুহ ব্যাপার। তাই সন্ত্রাস দমন ও জঙ্গী আত্মসমর্পণে তিনি জনগনকে সম্পৃক্ত করে কাজ করে যাচ্ছেন ।  সরকারের সর্বোচচ পর্যায়ের এ বিষয়ে কোন গাইড লাইন বা নির্দেশনা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে এই মুক্তিযাদ্ধা কর্মকর্তা বলেন "সবকিছুর সব সময় লিখিত বা আনুষ্ঠানিক নির্দেশ প্রয়জন হয়না । আমরা এই দেশের মানুষ । ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই চাকুরীর বাইরেও এই দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব থাকে। সর্বোপরি সরকারের প্রধান নির্বাহী মাননীয় প্রধানমন্ত্রীর গনভবনে সাংবাদিক সন্মেলনে দেওয়া বকতব্যে প্রানীত হয়ে সেটাকেই গাইড লাইন মেনে কাজ করেছি এবং এ কাজে সফলতা মিলেছে। "আজ খুলনা বিভাগের আইন শৃঙখলা পরিস্থিতি দেশের যেকোন এলাকার চেয়ে ভাল দাবী করে বলেন ২০১৩-১৪ সালে খুলনা বিভাগের আইন শৃঙখলা পরিস্থিতি সকলেরই জানা। 

কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম আরও জানান এখন পর্যন্ত জঙ্গি হামলাগুলোর ও জঙ্গিদের গ্রেফতারের পর তদন্তে আমরা দেখেছি আজিমপুর অভিযানে আত্মঘাতী হয়ে নিহত ডাচ বাংলা ব্যাংকের সাবেক কর্মকর্তা তানভীর কাদরী উত্তরার নিজের ফ্ল্যাট বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা সংগঠনের তহবিলে জমা দিয়েছেন। আবার বাংলাদেশ শিশু হাসপাতালের চিকিত্সক ডা. রোকনুদ্দীন খন্দকার জঙ্গিদের তহবিলে দিয়েছেন ৬০ লাখ টাকা।’ এই চিকিত্সক এখন পুরো পরিবার নিয়ে দেশের বাইরে পালিয়ে আছেন। তুরস্ক হয়ে তিনি সিরিয়া গেছেন  বলে গোয়েন্দাদের ধারণা। গুলশানে হলি আটির্জান রেস্তোরায় হামলার আগে জঙ্গিদের এ তহবিল সংগ্রহ করা হয়। এছাড়া আবুধাবিসহ একাধিক দেশ থেকে জঙ্গিদের অর্থ দেয়ার বিষয়ে তথ্য পেয়েছে গোয়েন্দারা। 

যারা নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে আসছে তাদের নিরাপত্তা দেয়া পুলিশের দায়িত্ব। পাশাপাশি তারা কোন অপরাধ করলে তার বিচারও হবে। তবে কেউ যদি অপরাধকাণ্ডে যুক্ত না হয়ে থাকে বলে প্রমাণিত হয়, তবে তার স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থা করা হবে।’

জানা গেছে, গত কয়েকদিনে সিটির কাছে যে ১০ জন জঙ্গি আত্মসমর্পন করেছেন তাদের মধ্যে দুই জন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র, একজন কলেজছাত্র, একজন মাদ্রাসা শিক্ষার্থীও রয়েছেন। এরা আত্মসমর্পনের পর পুলিশের কাছে দাবি করেছেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা জঙ্গিদের মতাদর্শে একমত হয়ে তাদের দলে যোগ দিয়েছিলেন। তারা জানান, গুলশানে হলি আর্টিজানে হামলার পর ঈদের দিন শোলাকিয়া ময়দানের অদূরে হামলার ঘটনায় তাদের বিবেক জাগ্রত হয়। তারা নিজেদের ভুল পথে জড়িয়ে যাওয়ার বিষয়টি উপলব্ধি করেন।

এর আগে গুলশান হামলায় নিহত জঙ্গি খায়রুলের দুই সহযোগী জঙ্গিবাদ ছেড়ে র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেন। তারা হলেন বগুড়ার আব্দুল হাকিম (২২) ও গাইবান্ধার মাহমুদুল হাসান বিজয় (১৭)। এই দুজনই উত্তরাঞ্চলের জেএমবির সদস্য। গত ৫ অক্টোবর র্যাব-১২ এর আয়োজনে বগুড়া শহরের শহীদ স্মৃতি মিলনায়তনে জঙ্গি বিরোধী সমাবেশ ও জঙ্গিদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তারা আত্মসমর্পণ করে। তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া ঘোষণা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রত্যেককে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। এ সময় আত্মমর্পণকারী দু’জনই নিজেদের ভুল স্বীকার করে বক্তব্য দিয়েছেন। তারা বলেছেন, তারা ভালো হওয়ার সুযোগ নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন