News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:39 AM
 296           
 0
 18 Oct 16, 11:39 AM

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ , নিহত ১ …..

লক্ষ্মীপুরে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ , নিহত ১ …..

 

নিউজ ডেস্ক : লক্ষ্মীপুরের রামগতিতে দস্যু মজনু বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মজনু বাহিনীর প্রধান মজনু নিহত হয়েছেন। নিহত মজনু উপজেলার চর আফজাল গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও অপহরণসহ ১৪টি মামলা রয়েছে। গতকাল সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে চর রমিজ এলাকায় ওই দুই বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় সেখানকার কবরস্থানে দস্যু মজনু বাহিনীর প্রধান মজনুর গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।  ঘটনাস্থল থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বেশ কিছু গুলির খোসা উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন