News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:37 AM
 336           
 0
 18 Oct 16, 11:37 AM

৯০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৯০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক: গাজীপুরের পৃথক এলাকায় গতকাল সোমবার ৯০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম হাফিজা জেসমিনের নেতৃত্বে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নকরণে অভিযান চালানো হয়। গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় মো. আলীর বাড়ির সামনে থেকে পূর্ব দিকে অবৈধভাবে স্থাপিত ১ কিলোমিটার পাইপ অপসারণ করা হয়। এ সময় অবৈধ গ্যাস-সংযোগ নেওয়ার দায়ে তানভীর হোসেন নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ডেগেরচালা রোড পর্যন্ত এলাকায় প্রায় ১৫২ মিটার পাইপলাইনের সংযোগস্থলসহ সম্পূর্ণ লাইন অপসারণ করা হয়। একই স্থানে মেসার্স নিশা অ্যাপারেলস কারখানায় অনুমোদনের অতিরিক্ত অবৈধ বুস্টার ব্যবহারের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন