News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:35 AM
 294           
 0
 18 Oct 16, 11:35 AM

অধ্যাপক আলী হোসেন হত্যায় গ্রেপ্তার ৩

অধ্যাপক আলী হোসেন হত্যায় গ্রেপ্তার ৩

নিউজ ডেস্কঃ ইডেন কলেজের সাবেক অধ্যাপক আলী হোসেন মালিককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তারকতরা হলেন-সায়েদ ফকির, সুজন ও সবুজ। তাদের কাছ থেকে লুট করা এক লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আজ  র্যা ব-৪ এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক কাজী লুৎফুল কবির জানান, গত ১১ অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবনে খুন অধ্যাপক আলী হোসেন। ঐ বাসার কেয়ারটেকার ও গাড়িচালক সায়েদ ফকির।

ঘটনার কয়েকদিন আগে সায়েদ ফকির জানতে পারেন বিদেশ পাঠানোর জন্য ব্যাংক থেকে ১৯ লাখ উত্তোলন করে বাসায় রাখা হয়েছে। এই টাকা লুট করতে তিনি ডাকাতির পরিকল্পনা করেন। ঘটনার জন্য সুজনকে তার খালাতো ভাই পরিচয় দিয়ে কাজে যোগদান করান। ঘটনার দিন রাতে তারা আলী হোসেনকে হত্যার পর বাসা থেকে এক লাখ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।

সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য, গত ১১ অক্টোবর রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বহুতল ভবন থেকে আলী হোসেনের লাশ উদ্ধার করা পুলিশ। তাকে হাত-পা বেঁধে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয় বলে জানায় পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন