
নিউজ ডেস্কঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় আলমগীর হোসেন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে গদখালী এলাকার ইকরা মাদ্রাসার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আলমগীর হোসেন গদখালী ইউনিয়নের শরিফপুর গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, 'খবর পেয়ে সকাল ৭টার দিকে পুলিশ গিয়ে আলমগীরের লাশ উদ্ধার করে। তার গলায় ও মাথায় গুলি করা হয়েছে'
এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড শর্টগানের গুলি ও একটি রাইফেলের গুলিও উদ্ধার করে পুলিশ।