News71.com
 Bangladesh
 18 Oct 16, 11:20 AM
 310           
 0
 18 Oct 16, 11:20 AM

চট্টগ্রামে এসআই-এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য  ।।

চট্টগ্রামে এসআই-এর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য  ।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামে রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সঞ্জয় দাশের বিরুদ্ধে মামলা করেছেন এক নারী পুলিশ সদস্য। প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গতকাল সোমবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ মামলাটি দায়ের করা হয় ।

মামলায় উল্লেখ করা হয়, প্রতারণার মাধ্যমে বিয়ের পর ২০১৪ সালের ১৯শে ডিসেম্বর ওই নারী পুলিশকে গোপনে তালাক দেন এসআই সঞ্জয় দাশ। কিন্তু গত ৯ই সেপ্টেম্বর পর্যন্ত তারা স্বামী-স্ত্রী হিসেবে একত্রে বসবাস করলেও সঞ্জয় দাশ বিষয়টি গোপন রাখেন ।

তালাকের বিষয়টি গোপন করায় সঞ্জয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধর্ষণ করার অভিযোগ আনেন ওই নারী পুলিশ সদস্য। এদিকে আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন