News71.com
 Bangladesh
 17 Oct 16, 11:24 PM
 249           
 0
 17 Oct 16, 11:24 PM

বিশ্বব্যাংকের প্রজেক্টে যে কাণ্ড-কারখানা হচ্ছে সেগুলো তলিয়ে দেখুন'

বিশ্বব্যাংকের প্রজেক্টে যে কাণ্ড-কারখানা হচ্ছে সেগুলো তলিয়ে দেখুন'

নিউজ ডেস্কঃ বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রজেক্টে যে কাণ্ড-কারখানা হচ্ছে সেগুলো বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে তলিয়ে দেখার কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যব খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, বিশ্বব্যাংকের বিভিন্ন প্রজেক্ট বাংলাদেশে আছে। যে বড় বড় প্রজেক্টে বড় বড় যে কাণ্ড-কারখানা এখানে হচ্ছে। আমরা আশা করি, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এখানে এসেছেন, এগুলো তলিয়ে দেখবেন।
বিশ্বব্যাংকক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের বাংলাদেশ সফরের মধ্যে আজ সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ড্যাজবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সরকারের দুর্নীতির কারণেই বিশ্বব্যাংক পদ্মা প্রকল্প থেকে সরে গেছে দাবি করে মোশাররফ বলেন, এখন নিজস্ব অর্থায়নের কথা বলে জনগণের উপর ঋণের বোঝা বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের ঘাড়ে ঋণের চাপবৃদ্ধি করে আজকের সরকার প্রধান জেদের বশবর্তী হয়ে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বাস্তবায়ন করছেন বিশ্বব্যাংকের সহযোগিতা না নিয়ে। এই বিষয়টি আশা করি বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট তলিয়ে দেখবেন।

অধ্যাপক আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তাহির, ড্যাবের অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন