News71.com
 Bangladesh
 17 Oct 16, 09:45 PM
 299           
 0
 17 Oct 16, 09:45 PM

মুক্তিযাদ্ধা মাহবুবুর রব সাদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক ।।

মুক্তিযাদ্ধা মাহবুবুর রব সাদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর গভীর শোক ।।

নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর সভাপতি হাসানুল হক ইনু তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা, জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধকালীন সাবসেক্টর কমান্ডার ও হবিগঞ্জ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য মাহবুবুর রব সাদী বীর প্রতীকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মাহবুবুর রব সাদীর মৃত্যুতে তিনি জনদরদী এক রাজনৈতিক নেতাকে হারালেন। মন্ত্রী প্রয়াত এ বিশিষ্ট নেতার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মাহবুবুর রব সাদী গতকাল রবিবার দিবাগত রাত ২টা ৩০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন