
নিউজ ডেস্কঃ আজ সন্ধ্যায় তারা এ দুই কর্মকর্তার কার্যালয়ে তালা দেন। তবে ওই সময় তারা নিজ নিজ কার্যালয়ে ছিলেন না। সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবজাদ হোসেন আমজাদ সাংবাদিকদের বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান তাদের ইচ্ছেমতো সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করছেন।
“দরপত্র আহ্বান না করে কোটেশনের মাধ্যমে তাদের পছন্দের লোক দিয়ে উন্নয়ন কাজ করাচ্ছেন।”কাউন্সিলদের মতামত না নিয়েই তাদের ওয়ার্ডে ইচ্ছেমতো কর্পোরেশনের কার্যক্রম চালাচ্ছেন। তাই আওয়ামী লীগ সমর্থিত ১৩ কাউন্সিলর তালা ঝুলিয়ে দিয়েছেন।
বিষয়টির সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত তালা খুলে দেওয়া হবে না বলেও হুমকি দেন কাউন্সিলররা। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বাকি কাউন্সিলরদেরও এই আন্দোলনে সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী কাউন্সিলররা।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব বলেন, “কাউন্সিলররা তালা দেওয়ার খবর শুনেছি। তবে তাদের অভিযোগ সত্য নয়। তাদের সম্পৃক্ত রেখেই সিটি কর্পোরেশনের সব উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।”