
নিউজ ডেস্ক : সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী শফিকুল ইসলাম শফির ছেলে রাহাত ফাইয়াজ স্বরুপের (১৯) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। রাহাত ফাইয়াজ স্বরুপ ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম বর্ষের ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, রবিবার রাতে পরিবারের সবার সঙ্গে খাওয়া দাওয়া শেষ করে নিজ ঘরে ঘুমাতে যান রাহাত ফাইয়াজ। সকাল ১১টা থেকে দুপুর ১২টার দিকে তার ঘুম থেকে ওঠার অভ্যাস ছিল। কিন্তু দুপুর ২টা পর্যন্ত তার ঘুম না ভাঙায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢোকেন। এ সময় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়।
কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।