
নিউজ ডেস্কঃ ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযানে ৪১৬৩ টি মামলা ও ৫,৯৫,১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৮৭ টি গাড়ি ডাম্পিং ও ৪৪৭ টি গাড়ি রেকারও করা হয় ।
গতকাল রবিবার ঢাকা মহানগরীর ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। ট্রাফিক সূত্রে জানা যায়, হাইড্রোলিক হর্ন, হুটার বেকন লাইট, উল্টোপথে চলাচল, কালো গ্লাস ব্যবহার করার কারণে এসব মামলা করা হয় ।