News71.com
 Bangladesh
 17 Oct 16, 07:06 PM
 440           
 0
 17 Oct 16, 07:06 PM

খুলনা জেলা ছাত্রলীগ সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খুলনা জেলা ছাত্রলীগ সভাপতিকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

নিউজ ডেস্কঃ খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টুকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং হুমকিদাতা ও মদদদাতাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা জেলা ও মহানগর ছাত্রলীগ। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় দলীয় কার্যালয় চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে খুলনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগরের সভাপতিত্বে ও খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এম পি, বক্তব্য রাখেন  ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ, তাজমুল হক তাজু, রেজাউল করিম সবুজ, অঞ্জন কুমার মন্ডল, মিঠুন কুমার বিশ্বাস, সঞ্জয় মল্লিক, কামরুজ্জামান ইমরান, শাহীন আলম, জহির আব্বাস, অরিন্দম গোলদার, মেহেদী হাসান, মঈনুল ইসলাম নয়ন, রতন কুমার মন্ডল, রুমান আহমেদ, এস.কে সাদ্দাম হোসেন, আবু সাঈদ রনি, ইমরান হোসেন, মোঃ আবু সাঈদ খান, কানাই মন্ডল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন