News71.com
 Bangladesh
 17 Oct 16, 06:56 PM
 335           
 0
 17 Oct 16, 06:56 PM

খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

খাগড়াছড়িতে ৩ জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্কঃ বিস্ফোরক দ্রব্য আইনে খাগড়াছড়িতে জেএমবির ৩ সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইনামুল হক ভূঁইয়ার বিশেষ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার শান্তিপুর এলাকায় নিষিদ্ধ সংগঠন জেএমবির প্রশিক্ষণ ক্যাম্পের সন্ধান পায় পুলিশ। এসময় সেখান থেকে ৫ জনকে আটক করা হয়। পরদিন পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে মাটিরাঙা থানায় মামলা করে।

২০০৯ সালের ১১ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়। বিচার প্রক্রিয়া শেষে দীর্ঘ ৭ বছর পর এ মামলায় কারাদণ্ডের পাশাপাশি অনাদায়ে ২ হাজার টাকা কোরে জরিমানাও করেন আদালত।

এর আগে একই মামলায় গত ২৪ সেপ্টেম্বর এই তিন জেএমবিসহ মোট পাঁচজনকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন