News71.com
 Bangladesh
 17 Oct 16, 06:52 PM
 318           
 0
 17 Oct 16, 06:52 PM

বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সুন্দরবনের ক্ষতির বিষয় গুরুত্ব দিচ্ছে না সরকার : আনু মোহাম্মদ

বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়ে সুন্দরবনের ক্ষতির বিষয় গুরুত্ব দিচ্ছে না সরকার : আনু মোহাম্মদ

 

নিউজ ডেস্ক : সার্বিক ক্ষতির বিষয়টি বিবেচনায় না নিয়ে সরকার সুন্দরবন ধ্বংস করে, রামপাল বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে বলে অভিযোগ করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞান গবেষণা কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় তিনি বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, 'সুন্দরবন কতো তাড়াতাড়ি ধ্বংস করা যায় সেজন্য সরকার ব্যস্ত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী না তবে মন্ত্রী হতে অস্থির এমন লোক সবার বক্তব্য যদি আমরা একসাথে করি তাহলে আমরা দেখবো যে, গোটা বিষয়টির মধ্যে একদিকে তারা বলছে যে, সুন্দরবনের ক্ষতি হবে না।

আরেকদিকে তারা বলছে যে, আমরা আরেকটা সুন্দরবন বানাবো। আবার বলছে যে, আমরা পাঁচ লাখ গাছ লাগাবো। অর্থাৎ সুন্দরবন থাকবে না, পাঁচ লাখ গাছ লাগাবো। তাদের কথাবার্তা থেকেই বুঝা যায় যে, সুন্দরবনের যে গুরুত্ব সেটাই তাদের কাছে নাই।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন