News71.com
 Bangladesh
 17 Oct 16, 06:50 PM
 358           
 0
 17 Oct 16, 06:50 PM

নারায়নগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত ।।

নারায়নগঞ্জে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি নিহত ।।

 

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের বন্দরে জামাতার ছুরিকাঘাতে আহত শাশুড়ি ফরিদা বেগম ৭ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানা গেছে, গত ৯ অক্টোবর রাত সাড়ে ১১টায় দৈনিক রুদ্রবার্তা পত্রিকার বন্দর প্রতিনিধি সাংবাদিক ফিরোজ খানের ছেলে মাদকসেবী রলি খান তার শাশুড়ির পেটে ছুরিকাঘাত করে।

এ ঘটনায় নিহত ফরিদা বেগমের দেবর অহিদ সরদার ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় সাংবাদিক ফিরোজ খান ও তার বড় ছেলে রাজু খানকে গ্রেফতার করে। মামলার পর থেকে রলি খান পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত সাংবাদিক ফিরোজ খান ৩ দিন পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও তার বড় ছেলে জেলে রয়েছে।

মামলার বাদী অহিদ সরদার জানান, দৈনিক রুদ্রবার্তা পত্রিকার সাংবাদিক বন্দরের মদনগঞ্জ লক্ষারচর এলাকার ফিরোজ খানের মেজো ছেলে রলি খানের সঙ্গে ৮ মাস আগে একই এলাকার রইস উদ্দিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া দুলাল মোল্লার মেয়ে মেহেরুন নেছার বিয়ে হয়। বিয়ের পর থেকে মেহেরুন নেছা জানতে পারে তার স্বামী একজন মাদকসেবী। এ জন্য সে স্বামীর সংসার ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।

এরই সূত্র ধরে রলি খান তার শাশুড়ির পেটে ৫টি ছুরিকাঘাত করলে পেটের নাড়িভুড়ি বেড়িয়ে আসে। পরে বাড়ির লোকজন আহত ফরিদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ফরিদা বেগমের মৃত্যুর ঘটনায় এখন মামলাটি হত্যা মামলায় পরিণত হবে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন