News71.com
 Bangladesh
 17 Oct 16, 06:45 PM
 323           
 0
 17 Oct 16, 06:45 PM

ইউজিসি চেয়ারম্যান আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য লন্ডন যাচ্ছেন আজ ।।

ইউজিসি চেয়ারম্যান আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য লন্ডন যাচ্ছেন আজ ।।

 

নিউজ ডেস্কঃ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য লন্ডনের উদ্দেশ্যে আজ রাতে ঢাকা ত্যাগ করবেন । ইউনাইটেড কিংডমের (ইউকে) ফরেন এবং কমনওয়েলথ অফিসের (এফসিও) আমন্ত্রণে বাংলাদেশ ‘প্রিভেনটিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম এন্ড ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনটি ১৯ থেকে ২০ই অক্টোবর এফসিও’র লকারনো স্যুট-এ অনুষ্ঠিত হবে ।

ইউজিসি চেয়ারম্যান বাংলাদেশে জঙ্গীবাদসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড দমনে সরকারের নেয়া পদক্ষেপের উপর বক্তৃতা প্রদান করবেন। উগ্রবাদ প্রতিরোধে জাতিসংঘ মহাসচিবের কর্মপরিকল্পনায় অনুপ্রাণিত হয়ে কমনওয়েথভুক্ত দেশসমূহের প্রায় ১০০ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করবে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন