News71.com
 Bangladesh
 17 Oct 16, 06:00 PM
 320           
 0
 17 Oct 16, 06:00 PM

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

 

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স প্রথমবর্ষের (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচি সংশোধন করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১০ ডিসেম্বর শেষ হবে। প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ৩১ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল। সংশোধিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে জানা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন