News71.com
 Bangladesh
 17 Oct 16, 05:56 PM
 324           
 0
 17 Oct 16, 05:56 PM

মুক্তাগাছার ৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনালে...

মুক্তাগাছার ৮ রাজাকারের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছে ট্রাইব্যুনালে...

 

নিউজ ডেস্ক : মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হক নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় বলে জানিয়েছেন প্রসিকিউটর আবুল কালাম। তিনি বলেন  “ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে আগামী ১৩ ডিসেম্বর পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছেন।”

পলাতকদের গ্রেপ্তারের অগ্রগতি ওইদিন ট্রাইবুনালকে জানাতে হবে বলে জানান । পলাতকরা হলেন- মো. বেলায়েত হোসেন, মো. নাসির উদ্দিন, মো. ইসমাইল ও কাজী বদরুজ্জামান। আসামিদের মধ্যে রেজাউল করিম ওরফে আক্কাস মৌলভী, এবিএম ইউনুস আলী মৌলভী, মো. ইউনুস আলী, মো. ওমর ফারুক গ্রেপ্তারের পর কারাগারে রয়েছেন।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের মুক্তাগাছার এই আট রাজাকারের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের আটটি অভিযোগ এনে গত ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দেওয়া হয়।

আসামিদের বিরুদ্ধে বিরুদ্ধে গত বছরের ৪ মে তদন্ত শুরু করেন মামলার তদন্ত কর্মকর্তা। তদন্তে তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মুক্তাগাছায় হত্যা, গণহত্যা, নির্যাতন ও লুটপাটের প্রমাণ মেলে। ওই বছরের ৯ ডিসেম্বর আটজনকে গ্রেপ্তারে পরোয়ানা দিয়েছিল ট্রাইব্যুনাল।

এদিকে ট্রাইব্যুনাল আরেকটি মামলায় গ্রেপ্তার কুমিল্লার দাউদকান্দির অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদ উল্লাহর জামিন আবেদন নামঞ্জুর করে ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করে দিয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন