News71.com
 Bangladesh
 17 Oct 16, 05:37 PM
 485           
 0
 17 Oct 16, 05:37 PM

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি বংশী নদীর উপর নির্মিত ফোর্টনগর সেতুর উদ্বোধন ।। ৪৫ বছরের প্রত্যাশা পুরন হওয়ায় এলাকায় খুশীর জোয়ার ...

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ি বংশী নদীর উপর নির্মিত ফোর্টনগর সেতুর উদ্বোধন ।। ৪৫ বছরের প্রত্যাশা পুরন হওয়ায় এলাকায় খুশীর জোয়ার ...

উজ্জ্বল সরকার : রাজধানীর উপকন্ঠে ধামরাই উপজেলার ৫টি ইউনিয়নসহ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কয়েক ইউনিয়নের জনগনের স্বপ্নের সেতু আজ ১৭অক্টোবর সোমবার জনগনের জন্য খুলে দেয়া হয় বিকেল ৩টার দিকে। সাভার ও ধামরাই উপজেলা মধ্যবর্তী ফুটনগর এলাকায় বংশী নদীর উপর সেতু নির্মানের স্বপ্ন স্বাধীনতার ৪৫বছর পর বাস্তবায়ন হয়েছে।

এলাকার জনগনের কাঙ্খিত স্বপ্নের এ সেতুর উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা-২০,ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা  আলহাজ এম এ মালেক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহম্মেদ মজুমদার, ঢাকা-১৯ সাভার আসনের সংসদ সদস্য আলহাজ ডাঃ এনামুর রহমান, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মিসেস হাসিনা দৌলা, সাভার পৌর মেয়র ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল গণি। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে ধামরাই ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনগনের দীর্ঘদিনের কাঙ্খিত এই সেতু উদ্বোধন হবে বলে স্থানীয় জনগণের মাঝে বিরাজ করছে উৎফুল্লতা। ইতোমধ্যে ধামরাইয়ের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ এম মালেক’এর পক্ষ থেকে নানা রূপে সাজানো হয়েছে সেতুর আশপাশ এলাকা। এ যেন নতুনত্ব প্রাণ পেয়েছে ফুটনগর এলাকার জনগণ। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কুল্লা ইউপি চেয়ারম্যান বাবু কালীপদ সরকার।

উল্লেখ্য দ্বিতীয়বার প্রধান মন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর গত ২০০৯ সালের ৯ ডিসেম্বর ধামরাইয়ে অবস্থিত বাংলাদেশ বেতারের মহাশক্তি প্রেরণ কেন্দ্রের ট্রান্সমিটার প্রতিস্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে ধামরাই বাসীর দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু নির্মানের প্রতিশ্রুতি দেন। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ি এতদিনে এলাকার মানুষের সপ্ন পুরন হল।

প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে ২৭৩ মিটার দীর্ঘ এ সেতু জনগনের চলাচলের জন্য উন্মুক্ত করার মাধ্যমে ঢাকার ধামরাই উপজেলার ৫টি ইউনিয়নসহ মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার কয়েটি ইউনিয়নের হাজার হাজার জনগনের দীর্ঘদিনের দাবী পূরণ হচ্ছে আজ থেকে। এ এলাকার জনগণ প্রতিদিন সাভার উপজেলাসহ ঢাকায় যাতায়াতের জন্য এ নদী পারাপারের জন্যছিল একমাত্র নৌকা।

সেতু নির্মান হওয়ার আগের মতো স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ সাধারণ জনগন জীবনের ঝুকিনিয়ে সারা বছর শ্যালো নৌকা ও ছোট-ছোট ডিঙ্গি নৌকা দিয়ে পার হতে হবে না। এ সেতুর নির্মান কাজ শেষ হওয়ায় ওই সব এলাকার জনগনকে মালামাল নিয়ে আর ৩০ কিলোমিটার রাস্তা ঘুরে সাভার কিংবা ঢাকায় যেতেও হবে না।

আজ থেকে লাঘব হলো এলাকার মানুষের সব হতাশা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন