
নিউজ ডেস্কঃ ব্লগার নাজিমুদ্দিন সামাদ হত্যারকাণ্ডের সঙ্গে জড়িত রাশেদুন্নবী নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, গত রোববার দিবাগত রাতে রাজধানীর সায়েদাবাদ টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অনেকদিন ধরে পলাতক ছিলেন। তিনি আনসার আল ইসলাম টিমের সক্রিয় সদস্য। তিনি ২০১৫ সালে এ সংগঠনে যোগ দেন। টিমের অপারেশন শাখার দায়িত্ব পালন করতে।
এরআগে চলতি বছরের ৭ এপ্রিল ব্লগার নাজিমুদ্দিন সামাদকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।