News71.com
 Bangladesh
 17 Oct 16, 03:44 PM
 314           
 0
 17 Oct 16, 03:44 PM

শাহজালালে যাত্রীর পেটে ৮টি স্বর্ণের বার সনাক্ত

শাহজালালে যাত্রীর পেটে ৮টি স্বর্ণের বার সনাক্ত

নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পেটে আটটি স্বর্ণের বার সনাক্ত করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা অধিদফতর। যাত্রীর নাম মোহাম্মদ মোর্শেদ হোসেন (৩০)। বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে।

ঢাকার কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, আজ সকালে ওই যাত্রী দুবাই থেকে এয়ার এরাবিয়ার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার পেটে আটটি স্বর্ণের বার থাকার তথ্য পাওয়া যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এখন তার পেট থেকে স্বর্ণের বারগুলো বিশেষ ব্যবস্থায় বের করার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন