News71.com
 Bangladesh
 17 Oct 16, 03:43 PM
 317           
 0
 17 Oct 16, 03:43 PM

পাল্টাপাল্টি সমাবেশ, ঘাটাইলে ১৪৪ ধারা জারি ……

পাল্টাপাল্টি সমাবেশ, ঘাটাইলে ১৪৪ ধারা জারি ……

নিউজ ডেস্ক : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া বাজার ও কলেজ এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সোমবার বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এ ধারা বলবৎ থাকবে। মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলার আসামী সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিচারের দাবিতে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও এমপি রানার মুক্তির দাবিতে তার সমর্থকরা একই স্থানে একই সময়ে পাল্টাপাল্টি সমাবেশ আহবান করায় এ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘাটাইল থানার ইন্সপেক্টর তদন্ত মো. দিদারুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধলাপাড়া বাজার ও কলেজ এলাকায় সোমবার দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মো. শাহিন। সেখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন