
নিউজ ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যাম্বুলেন্স মালিকদের সিন্ডিকেটের কবলে পড়েছেন রোগীরা। এতে কোনো রোগী মেডিকেল থেকে অন্য জায়গায় যেতে পারছেন চরম বিপাকে। নিবন্ধন ছাড়া অ্যাম্বুলেন্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশে দাঁড়াতে দিচ্ছেনা পুলিশ। যার ফলে মেডিকেল কর্তৃপক্ষের চক্ষুর আড়ালে গিয়ে রোগীদের জিম্মি করে চলছে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট।
গত শনিবার মর্মান্তিক দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সগুলো হাসপাতালের সামনের গেটে না দাঁড়িয়ে পেছনের গেটে দাঁড়ায়। যার ফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, আর ভোগান্তিতে পড়ছে বেশির ভাগ রোগী।
গত শনিবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চাপা পড়ে ঘটনা স্থলে নিহত হন, শাকিল ও অজ্ঞাতনামা এক ভিক্ষুক।
এ ঘটনায় আহত অবস্থায় ভর্তি হন গোলেনুর, সজীব , সজীবের মা আমেনা বেগম, রিকশাচালক বাচ্চু মিয়া ও রমজান আলী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গোলেনুর ও সজীবের মা আমেনা। আহত রমজান আলী মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রোববার (১৬ অক্টোরব) ঢামেকের গেট ও রাস্তায় অ্যাম্বুলেন্স দাঁড়াতে না দেওয়ায় কোনো রোগী ও মরদেহ বহন করবে না বলে সিদ্ধান্ত নেন বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালক সমিতি। যার ফলে বাড়ি ফেরা রোগী ও স্বজনদের পোহাতে হয় চরম দুর্ভোগ।
অন্যদিকে প্রকাশ্যে অ্যাম্বুলেন্স যাবেনা বললেও আশেপাশে ঘোরাফেরা করা চালক পরিচয় দিয়ে রোগীর স্বজন মনে করে সাংবাদিকদের জানায়, অ্যাম্বুলেন্স পেছনের গেটে আছে, লাগলে নিয়ে আসি, একটু সামনের দিকে এগিয়ে যান, তবে ভাড়া কিন্তু বেশি লাগবে।
এদিকে ঢামেক থেকে রোগী নিয়ে যেতে আগ্রহ দেখাচ্ছেনা বাহিরের অ্যাম্বুলেন্স চালকরা। তারা অভিযোগ করছে রোগী না নিতে, ভয়-ভীতি দেখাচ্ছেন অ্যাম্বুলেন্সে মালিক শ্রমিক সমিতি।
ঢামেক হাসপাতালের প্রশাসন বিভাগ সাংবাদিকদের জানায়, যারা ধর্মঘট ডেকেছে তারা বৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা করছে না। অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরের ১৬২৬৩ নম্বরে ফোন করলে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।