
নিউজ ডেস্কঃ আজ সকালে একটি ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন , গতকাল রাত ১১টা থেকে সোমবার ভোর পর্যন্ত পদ্মার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করা হয়।
“তাদের কাছ থেকে সাড়ে চার মণ ইলিশ ও ১০ মণ জাল জব্দ করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়।” আর সব জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলেন তিনি