
নিউজ ডেস্কঃ সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি এবং সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায় আর নেই। রাজধানীর বারডেম হাসপাতালে আজ সোমবার ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর ।
ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত শনিবার সন্ধ্যা থেকে বর্ষীয়ান এই রাজনীতিককে বারডেম হাসপাতালের সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের নেতা সালেহ আহমেদ তখন জানান , বার্ধক্যজনিত নানা রোগ নিয়ে গত ৬ দিন আগে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নিবীড় পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা ।