News71.com
 Bangladesh
 17 Oct 16, 01:51 PM
 363           
 0
 17 Oct 16, 01:51 PM

হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।।

হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের ডিসি।।

নিউজ ডেস্কঃ রাজশাহীতে মাসিক বিভাগীয় বৈঠকে অংশ নিতে গিয়ে আকস্মিকভাবে অসুস্থ হয়ে মারা গেলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম। আজ বেলা দশটার দিকে অসুস্থ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) আইসিইউতে নেয়া হয়। পরে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান সাংবাদিকদের বলেন, মাসিক বিভাগীয় বৈঠকে অংশ নিতে এসেছিলেন ডিসি জাহিদুল ইসলাম। বেলা দশটার দিকে বৈঠকস্থলে প্রবেশের কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ডিসি জাহিদুল ইসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজশাহী ও চাঁপাই নবাবগঞ্জের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন