News71.com
 Bangladesh
 17 Oct 16, 01:50 PM
 308           
 0
 17 Oct 16, 01:50 PM

গাইবান্ধায় বাসচাপায় নিহত শ্রমিক।।

গাইবান্ধায় বাসচাপায় নিহত শ্রমিক।।

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসচাপায় রায়হান মিয়া (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ শ্রমিকরা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছে। আজ সকাল সাড়ে ৮টার দিকে কোমরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রায়হান মিয়া স্থানীয় পোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বাশার সাংবাদিকদের জানান, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পরিবহন মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সকালে বগুড়া থেকে গাইবান্ধাগামী ভাই-বন্ধু পরিবহনের একটি বাস গোবিন্দগঞ্জে আটকানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় শ্রমিকরা। পরে কোমরপুর এলাকার থামানোর চেষ্টা করলে বাসটি শ্রমিক রায়হানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। বিষয়টি সমাধানে বৈঠক চলছে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন